প্রোগ্রাম লেখার পদ্ধতি
যে কোন প্রোগ্রাম লেখার জন্যই কোন একটা এডিটর ব্যবহার করে কোডিং করতে হয়। HTML এ প্রোগ্রাম লেখার জন্য প্রাথমিকভাবে এডিটর হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট এডিটর notepad ব্যবহার করা যেতে পারে এবং বাড়তি সুবিধা পাবার জন্য এডভান্স এডিটর হিসেবে Dreamweaver এবং Notepad++ ব্যবহার করা ভাল। HTML এ লেখা প্রোগ্রাম .html এক্সটেনশন যেমন index.html দ্বারা Save করে যেকোন ব্রাউজার যেমন Internet explorer, Mozilla Firefox , Google chrome এবং Opera দ্বারা দেখা যাবে।HTML এ লেখা প্রোগ্রামের মৌলিক অংশ সমূহ
<html>
<head>
<title> www.itcorneronline.com</title>
</head>
<body>
This is my first web page. I am learning now HTML.
</body>
</html>
<head>
<title> www.itcorneronline.com</title>
</head>
<body>
This is my first web page. I am learning now HTML.
</body>
</html>
একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।
HTML এ লেখা প্রোগ্রামের বিভিন্ন অংশ বিশ্লেষণ
প্রোগ্রামের মধ্যে <> এবং < /> দুইটা চিহ্ন এবং এর মধ্যে কিছু Word যেমন html, head, title, body এগুলোকে Keyword বলে এবং <> বা < /> চিহ্ন এবং এর মাঝে লেখা একটি Keyword কে ট্যাগ বলা হয়। যেমন <head> অর্থ head ট্যাগ। HTML এ দুই ধরনের ট্যাগ রয়েছে , <> চিহ্ন ও keyword নিযে গঠিত ট্যাগকে শুরু ট্যাগ এবং < /> চিহ্ন ও keyword নিযে গঠিত ট্যাগকে শেষ ট্যাগ বলে যেমন < title> অর্থ title শুরু ট্যাগ এবং <title /> অর্থ title শেষ ট্যাগ।<html> বা html ট্যাগ:
HTML এ প্রোগ্রাম লেখার জন্য সমস্ত code কে <html> </html> এর মাঝে লেখা হয়।<head> বা head ট্যাগ:
<head></head> এর ভেতরে <title> </title> ট্যাগ লেখা হয় যার মাধ্যমে ওয়েবসাইটের title বা শিরোনাম প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এই code এ title হিসেবে www.tutohost.com লেখা হয়েছে যা ব্রাউজারের title bar এ দেখা যাচ্ছে। এছাড়া css এর stylesheet কে head ট্যাগের মধ্যেই call করা হয়।<body> বা body ট্যাগ:
<body> বা body ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। একটি ওয়েব সাইটের মূল Content সমূহ Body ট্যাগের মধ্যে অবস্থান করে । <body></body> ট্যগের মধ্যেই বিভিন্ন Text , Image, Table ইত্যাদি ফরমেটিং এর জন্য বিভিন্ন ট্যাগ সমূহ লেখা হয় । এই code এ <body></body> ট্যগের মধ্যে This is my first web page. I am learning now HTML. লেখা হয়েছে যা ব্রাউজারের মূল অংশে প্রদর্শিত হচ্ছে।
Wednesday, August 29, 2012
//
Labels:
LESSON 2
//
0
comments
//
0 comments to "প্রোগ্রাম লেখার পদ্ধতি "
Powered by Blogger.
Popular Posts
-
এটি আমাদের দ্বিতীয় ব্লগ টিউটোরিয়াল ভিত্তিক এই ব্লগ থেকে আপ্নারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন । সবার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ সবাইকে। অন্তর...
-
HTML কি ? HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে। একটা ওয...
-
প্রোগ্রাম লেখার পদ্ধতি যে কোন প্রোগ্রাম লেখার জন্যই কোন একটা এডিটর ব্যবহার করে কোডিং করতে হয়। HTML এ প্রোগ্রাম লেখার জন্য...





Post a Comment